রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। Rajshahi Medical University Job Circular Published 2022


আবেদন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট নয়টি পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যারা নিম্নলিখিত পদসমূহে আবেদন করতে আগ্রহী তাদের বিশ্ববিদ্যালয় প্রকাশিত নির্ধারিত ফরমে আবেদনের জন্য বলা হয়েছে।  

গুরুত্বপূর্ণ তারিখসমূহ
বিজ্ঞপ্তি প্রকাশ ২২ জানুয়ারি ২০২২
আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি ২০২২

পদসমূহের নাম, যোগ্যতা, পদসংখ্যা এবং বেতন স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নরূপঃ


ক্রমিক নংপদসমূহের নামপদসংখ্যা যোগ্যতাবেতন স্কেল
পাবলিক রিলেশন অফিসারগণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দুই বছরের ডিপ্লোমা ডিগ্রি।৯ম গ্রেড:
 ২২,০০০-৫৩,০৬০ টাকা
সহকারী প্রোগ্রামার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ আইসিটি/ অ্যাপ্লায়েড ফিজিক্স বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি।৯ম গ্রেড:
 ২২,০০০-৫৩,০৬০ টাকা
প্রশাসনিক কর্মকতাযেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।১০ম গ্রেড:
১৬,০০০-৩৮,৬৪০ টাকা
উপসহকারী প্রকৌশলীসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা।১০ম গ্রেড:
১৬,০০০-৩৮,৬৪০ টাকা
ফটোগ্রাফারযেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও ফটোগ্রাফিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।১৩শ গ্রেড:
১৬,০০০-৩৮,৬৪০ টাকা
নেটওয়ার্ক টেকনিশিয়ান আইসিটি বিষয়ে ডিপ্লোমা/ স্নাতক ডিগ্রি।১৩শ গ্রেড:
১১,০০০-২৬,৫৯০ টাকা
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্টস্নাতক ডিগ্রি পাস১৬শ গ্রেড:
৯,৩০০-২২,৪৯০ টাকা
ইলেকট্রিশিয়ানঅষ্টম শ্রেণি পাস। ট্রেডকোর্সসহ ইলেকট্রিশিয়ানে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।১৭শ গ্রেড:
৯,০০০-২১,৮০০ টাকা
কুকঅষ্টম শ্রেণি পাস।২০শ গ্রেড:
৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন ফিঃ

(১) ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা
(২) ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা
(৩) ৫, ৬ ও ৭ নম্বর পদের জন্য ৪০০ টাকা এবং
(৪) ৮ ও ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা

প্রয়োজনীয় কাগজপত্রঃ

(১) সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি।
(২) শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র।
(৩) অভিজ্ঞতা সনদের কপি।
(৪) রেজিস্ট্রার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে প্রদানকৃত আবেদন ফির পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের পদ্ধতিঃ

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে উপরে উল্লিখিত কাগজপত্রসহ ”ডিভিশনাল কন্টিনিউইং এডুকেশন সেন্টার, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস, রাজশাহী-৬০০০” ঠিকানায় সরাসরি/ ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে।


Download Circular

Download Circular(Another Link)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন