ভর্তি বিজ্ঞপ্তি
২০২১-২২ শিক্ষাবর্ষে অ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি নির্দেশনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গত ২০ মে ২০২২ তারিখে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১-২৬৭ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীগণ আগামী ০৯ জুন ২০২২ তারিখ বিএসএমআরএএইউ ক্যাম্পাস (পুরাতন বিমান বন্দর ভবন, তেজগাঁও, ঢাকা)- এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল পরীক্ষার মূল সনদপত্র (এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট, মার্কসীট/ট্রান্সক্রিপ্ট, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রশংসাপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র) জমা দিতে হবে। সকাল ০৯:০০-১২:০০ ঘটিকার মধ্যে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে নিজ নিজ পছন্দের প্রােগ্রামে আসন অনুযায়ী শিক্ষার্থীবৃন্দ ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফর্ম বিএসএমআরএএইউ হতে সংগ্রহ করে পূরণকরতঃ ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় ভর্তি ফি ও ১ম সেমিস্টারের ফি বাবদ বিএসসি ইন অ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারােস্পেস) ও বিএসসি ইন অ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স) প্রােগ্রামে ৪৫,৫০০.০০ (পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র বিএসএমআরএএইউ কর্তৃক নির্দেশিত ট্রাস্ট ব্যাংকে নগদ প্রদান করতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীগণ জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ/নাগরিকত্ব সনদের অনুলিপি, সদ্য তােলা ০৬ (ছয়) কপি পাসপাের্ট সাইজের ছবি ও স্থানীয় অভিভাবকের ০২(দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি জমা দিবেন।
যদি শিক্ষার্থীর নিকট অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তির কারনে মূল সনদপত্রসমূহ না থাকে তবে সে ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে উক্ত সনদপত্রসমূহ জমা আছে সে প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রিসিপ্ট জমা দিতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর পূর্বেই সকল কাগজপত্রের মূলকপি জমা দিতে ব্যর্থ হলে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
