কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু আবেদনকারীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।


গুরুত্বপূর্ণ তথ্য
১) আবেদন শুরুর তারিখঃ ১৭-০৭-২০২২
২) আবেদনের শেষ তারিখঃ ১৬-০৮-২০২২
৩) আবেদন ফিঃ ১২০০/- (এক হাজার দুইশত) মাত্র (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত)
৪) ভর্তি পরীক্ষার তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২২ (শনিবার, বেলা ১১:৩০ থেকে ১২:৩০)
৫) ওয়েবসাইটঃ acas.edu.bd

আবেদনের ন্যূনতম যােগ্যতা
ক) এসএসসি/সমমান - ২০১৭/২০১৮/২০১৯ এবং ন্যূনতম জিপিএ ৪.০০ ( চতুর্থ বিষয় ব্যতীত)
খ) এইচএসসি/সমমান - ২০২০/২০২১, বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ ৪.০০ ( চতুর্থ বিষয় ব্যতীত)
গ) সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.৫০ ( চতুর্থ বিষয় ব্যতীত)

বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা
বিশ্ববিদ্যালয়ের নাম - আসন সংখ্যা
১| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ - ১১১৬
২| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর - ৩৬০
৩।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা - ৭০৪
৪| পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী - ৪৪৩
৫| চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম - ২৪৫
৬| সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট - ৪৩১
৭| খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা - ১৫০
৮| হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ - ৯০
সর্বমােট = ৩৫৩৯

ভর্তি পরীক্ষার কেন্দ্র
ক) ভর্তি পরীক্ষা ৭ (সাত) টি কেন্দ্র যথা-
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ;
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর;
৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা;
৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী;
৫. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম;
৬. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং
৭, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
খ) পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে ১ থেকে ৭ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে।

লিখিত নির্বাচনী পরীক্ষা
ক) MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খ) এইচএসসি/সমমান পর্যায়ে
- ইংরেজিতে ১০,
- প্রাণিবিজ্ঞানে ১৫,
- উদ্ভিদবিজ্ঞানে ১৫,
- পদার্থবিজ্ঞানে ২০,
- রসায়নে ২০ এবং
- গণিতে ২০
গ) প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

৬। মেধা স্কোর
মােট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যােগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন